কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতির গাড়ি ভাঙচুর
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের পথরোধ করে তার গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সমভুরদিয়া বাজারের ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শবিবার রাতে এ ঘটনায় দাউদকান্দি উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি সোহেল রানা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, দাউদকান্দির গৌরিপুর পেন্নাই এলাকাট আ. গাফফারের ছেলে ইয়াকুব (৩৪), দৌলতপুর গ্রামের চৌদলী পাড়া এলাকার সালাউদ্দিন চৌধুরীর ছেলে ইমরান (৩২), একই এলাকার আল আমিন (৩১), মারুফ (৩২), আশরাফুল (২৯), এনামুল (২৫), বাউরিয়া এলাকার সুজন (৩১) এবং পালের বাজার এলাকার মহসিনসহ (৩৪) অজ্ঞাত আরও ২০-২৫ জন।
মামলায় তিনি উল্লেখ করেন, শনিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনসহ বেশ কিছু নেতাকর্মী নিয়ে দাউদকান্দির জাকির নেওয়াজ সোহেলের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। ফেরার পথে সমভুরদিয়া বাজার এলাকায় এলে এজাহারনামীয় ৮ জনসহ আরও ২০-২৫ জন দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে জনৈক বশির মিয়াজিকে খোঁজ করে। দুর্বৃত্তরা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিনের গাড়িতে বশির মিয়াজি রয়েছে মনে করে হকিস্টিক, গ্যাস পাইপ, লাঠিসহ অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর শুরু করে। এসময় ২-৩টি গাড়ি ভাঙচুর করে তারা।
মামলায় আরও বলেন, গাড়ি ভাঙচুর করার সময় সোহেল রানা (মামলার বাদী) বাধা দিতে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে বেশ মারধর করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। দুর্বৃত্তরা সবাই দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন চৌধুরীর লোক। পূর্ব শত্রুতার জের ধরে তারা এ হামলা চালায় বলেও মামলায় উল্লেখ করা হয়।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে মামলার বাদী সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, মাস খানেক আগে দৌলতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক বশির মিয়াজির সঙ্গে মঈন উদ্দিন চৌধুরীর (নির্বাচিত চেয়ারম্যান) বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে বশির মিয়াজির ওপর হামলা করতে গিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়ি ভাঙচুর করে। আমরা মামলা করেছি। আইনানুযায়ী তাদের বিচার হবে। পাশাপাশি দাউদকান্দি আসনের সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়া আজ এলাকায় এসেছেন। তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন তাদের বিচার করবে। পাশাপাশি সংগঠন তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, যারা হামলা করেছে তারা আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ইউপি নির্বাচনের সময় নেতাকর্মীদের তিক্ততা সৃষ্টি হয়। শনিবারের ঘটনার সময় তারা রুহুল আমিন ভাইকে চিনতে পারেনি, তাই তারা এমনটা ঘটিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। রুহুল আমিন ভাই একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। তার ওপর হামলা করাটা তাদের উচিত হয়নি।
দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর ভূইয়া ঢাকা পোস্টকে বলেন, অভিযোগ পেয়েছি। জড়িতদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
